আজ হাওড়ায় কমিউনিটি কিচেন কর্মসূচির উদ্বোধন করলেন অরূপ রায় - The News Lion

আজ হাওড়ায় কমিউনিটি কিচেন কর্মসূচির উদ্বোধন করলেন অরূপ রায়

 


দি নিউজ লায়ন;  আজ হাওড়ায় কমিউনিটি কিচেন কর্মসূচির উদ্বোধন করলেন অরূপ রায়।  এদিন কমিউনিটি কিচেন কর্মসূচির উদ্বোধনে এসে অরূপ রায় দাবি করেন পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা রয়েছে। কেউ কেউ অক্সিজেন পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার অক্সিজেন সাপ্লাই ঠিকমতো দিতে পারছে না। ভ্যাক্সিনের সাপ্লাই ঠিকমতো হচ্ছে না। 


নানা ধরণের অসুবিধা সত্ত্বেও মানুষের পাশে আমরা রয়েছি। সেই অসুবিধাগুলো দূর করতে অনেকে এগিয়ে এসেছেন। বহু জায়গায় অক্সিজেন পার্লার হয়েছে। সেফ হোম চালু হয়েছে। মানুষের পাশে থাকা এটা আমাদের দলের সকলেরই একটা কর্তব্য। এটা কাজের অঙ্গ। মানুষের পাশে থাকাই আমাদের উদ্দেশ্য। প্রধান কাজ। সারা বছর আমরা মানুষের পাশে থাকব। এই কর্মসূচিও তারই একটি অঙ্গ। ।


হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাশনগরে এই কমিউনিটি কিচেনের শুভ সূচনা হয় আজ। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। আজ থেকে আগামী ১৫ দিন রোজ সাধারণ মানুষকে এই পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.